Bachelor's Enterprise Management | Official Speech
Bachelor’s Enterprise Management-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। “ব্যচেলরস এন্টারপ্রাইজ” গল্পের শুরু মূলত অটুট বন্ধুত্ব এবং মানুষের জন্য কিছু করার অদম্য ইচ্ছা থেকে। ভিন্ন ভিন্ন পরিবারের চারজন স্বপ্নবাজ বন্ধু যখন একসাথে হয়ে একটি ব্যচেলর বাসায় উঠি, তখন আমরা এর নাম দেই “ব্যচেলরস হ্যাভেন”। “ব্যচেলরস হ্যাভেন” নামক এই বাসাটিই মূলত আমাদের ব্যচেলরস এন্টারপ্রাইজের আঁতুড়ঘর। পড়াশোনার পাশাপাশি নিজেদের পায়ে দাঁড়ানোর এবং সমাজের জন্য ইতিবাচক কিছু করার তাগিদে ২০১৬ সালের নভেম্বরের ০১ তারিখে আমাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়। যেহেতু “ব্যচেলরস হ্যাভেন” থেকেই আমাদের এই পথচলা শুরু, তাই আবেগ ও ভালোবাসার এই কোম্পানির নাম আমরা দেই “ব্যচেলরস এন্টারপ্রাইজ”।
পানি মানব জীবনের জন্য অপরিহার্য, কিন্তু বিশুদ্ধ পানির প্রাপ্যতা আজ একটি বড় চ্যালেঞ্জ। রাজধানী ঢাকা শহরসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশুদ্ধ বা সুপেয় পানির তীব্র সমস্যা সমাধানের লক্ষ্যে Bachelor’s Enterprise Management সরাসরি পানি নিয়ে কাজ করার দৃঢ় সিধান্ত গ্রহণ করে। আমরা লক্ষ্য করেছি যে, পানিবাহিত রোগের প্রাদুর্ভাব থেকে বাঁচতে সঠিক পানি বিশুদ্ধকরণ ব্যবস্থা কতটা জরুরি। বর্তমানে ব্যচেলরস এন্টারপ্রাইজ বাসাবাড়ি, অফিস-আদালত, কমার্শিয়াল স্পেসের পাশাপাশি বৃহৎ পরিসরে ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ট্রিটমেন্ট সলিউশন নিয়ে কাজ করছে।
এই দীর্ঘ পথচলায় আমাদের প্রধান শক্তি হলো আমাদের একনিষ্ঠ ও দক্ষ টিম মেম্বার বা সহকর্মীরা। যাদের ঐকান্তিক প্রচেষ্টা, কঠোর পরিশ্রম এবং সততায় ব্যচেলরস এন্টারপ্রাইজ আজ সামনের দিকে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। আমার প্রিয় সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সম্মানিত গ্রাহকদের কাছে আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আপনাদের বিশ্বাস ছাড়া আমাদের এই মজবুত অবস্থান তৈরি হতো না।
আমাদের লক্ষ্য শুধু ব্যবসায়িক সাফল্য অর্জন নয়, বরং সবাইকে নিয়ে ভালো থাকা ও একত্রে উন্নতির সর্বোচ্চ শিখরে উঠা। আমরা অন্ধ প্রতিযোগিতায় নয়, বরং পারস্পরিক সহযোগিতায় বিশ্বাস করি। অনেক অনেক মানুষের জীবনে নিরাপদ পানির নিশ্চয়তা দিয়ে, তাদের সুস্থতায় সরাসরি ইতিবাচক ভূমিকা রেখে জীবন অতিবাহিত করতে চাই। কোম্পানির টেকসই উন্নয়নের মাধ্যমে দেশ ও বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নে একজন গর্বিত অংশীদার হওয়ার স্বপ্ন দেখি।
সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা কামনায়,
বুলবুল ইসলাম
ম্যানেজিং পার্টনার
ব্যচেলরস এন্টারপ্রাইজ
